ঢাকাMonday , 23 February 2026
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. খেলা
  4. জেলা সংবাদ
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুর সদর উপজেলার সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণের সাথে মতবিনিময় করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

Link Copied!

আজ ২৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. উপজেলা পরিষদ হল রুমে শেরপুর সদর উপজেলার উন্নয়ন ও প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর-১ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার মিজ মাহবুবা হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ অংশগ্রহণ করেন।

একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ শেরপুর গড়তে প্রশাসনের স্বচ্ছতা ও জনপ্রতিনিধিদের সাথে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন মাননীয় সংসদ সদস্য। তিনি সকলকে দেশপ্রেমের সাথে সাধারণ মানুষের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।