ঢাকাMonday , 20 April 2026
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. খেলা
  4. জেলা সংবাদ
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জের রায়গঞ্জের গাছের ডালে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

Link Copied!

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগড় ইউনিয়নের ক্ষিরতলা গ্রামে পারিবারিক কলহের জের ধরে শান্ত কুমার তেলী (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

রোববার (১৯ এপ্রিল) ভোর আনুমানিক সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে বাড়ি থেকে প্রায় ৩০০ ফুট দূরে একটি বাগানে ইউক্যালিপটাস গাছের ডালের সঙ্গে রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে।

নিহত শান্ত কুমার তেলী ওই গ্রামের স্বদেশ চন্দ্র তেলীর বড় ছেলে। পারিবারিক সূত্র থেকে জানা যায়, ভোরে তাকে শয়নকক্ষে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের বাগানে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।