ঢাকাThursday , 16 April 2026
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. খেলা
  4. জেলা সংবাদ
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় বজ্রপাতে শিক্ষার্থী ও কৃষকের মর্মান্তিক মৃত্যু

Link Copied!

 

মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
১৬/০৪/২০২৬ ইং বৃহস্পতিবার

চুয়াডাঙ্গায় বজ্রপাতে শিক্ষার্থী ও কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার ( ১৬ এপ্রিল) দুপুর ১২ টায় জীবননগর উপজেলার পাঁকা ইউনিয়নের ঘোষনগর ও দামুড়হুদার উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বজ্রপাতে মারা যাওয়া কৃষক রাসেল হোসেন (২৫) ঘোষনগর গ্রামের রেজাউল হোসেনের ছেলে ।‌ নবম শ্রেণির শিক্ষার্থী আজিমুল ইসলাম (১৪) পারকৃষ্ণপুর গ্রামের তাজিমুল ইসলামের ছেলে।

পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর ১২:০০ টার সময় রাসেল হোসেন বাড়ির পাশের কৃষি জমিতে কাজ করতে যায় এলাকার ঘোষনগর মাঠে। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা- নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে অপর নিহত শিক্ষার্থী আজিমুল ইসলামের স্বজনরা জানান, আজিমুল ইসলামের বাবা মাঠে কৃষিকাজ করছিলেন। বাবার জন্য খাবার নিয়ে যাওয়ার পথে বেলা ১২:০০ টার দিকে তুমুল বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে নিরাপদ স্থানে একটি বড় গাছের নিচে আশ্রয় নিলেও বজ্রপাতের কবলে পড়েন আজিমুল ইসলাম ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দর্শনার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে নবম শ্রেণীর এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে।