ঢাকাWednesday , 21 January 2026
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. খেলা
  4. জেলা সংবাদ
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে গরিব ও এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করলেন ওসি কাজী রমজানুল হক।

অনলাইন ডেস্ক
January 21, 2026 6:14 am
Link Copied!

মানবিকতা ও সমাজকল্যাণের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক। নিজ উদ্যোগে তিনি নিয়মিতভাবে গরিব ও এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করে আসছেন।

 

এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৬ জানুয়ারি) জুম্মার নামাজের পর মোল্লাহাট উপজেলার একটি গরিব এতিম মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য খাবারের আয়োজন করা হয়। এ আয়োজনে মাদ্রাসার শিক্ষকবৃন্দও অংশগ্রহণ করেন। শিক্ষার্থী ও শিক্ষকরা আনন্দ ও তৃপ্তির সঙ্গে খাবার গ্রহণ করেন।

 

এ সময় ওসি কাজী রমজানুল হক বলেন, “মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই আমি প্রতি মাসে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনার চেষ্টা করি। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখবো।”

 

তার এই মহতী উদ্যোগে স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলেন, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয়।

এ ধরনের মানবিক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে এবং মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যাশাকে আরও সুদৃঢ় করছে।