ঢাকাSunday , 1 February 2026
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. খেলা
  4. জেলা সংবাদ
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে জামায়াত নেতার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের

Link Copied!

শেরপুর -৩ ( শ্রীবরদী-ঝিনাইগাতী আসনে বিএনপি- জামায়াত সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের মৃত্যুর ঘটনায় তিন দিন পর হত্যা মামলা দায়ের করা হয়েছে।

 

৩০ জানুয়ারি শুক্রবার রাতে ঝিনাইগাতী থানায় নিহতের স্ত্রী মারজিয়া (৩৪) বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২৩৪ জনকে নামীয় এবং অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

 

জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “আইনের প্রতি পূর্ণ আস্থা রেখে জামায়াতে ইসলামী এই ঘটনায় আইনগত লড়াই চালিয়ে যাবে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

 

উল্লেখ্য, ২৮ জানুয়ারি বুধবার বিকেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

 

এতে শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের মৃত্যু হয়। সংঘর্ষে জামায়াত রেজাউল করিমের মৃত্যুর প্রতিবাদে শেরপুর সহ সারাদেশে প্রতিবাদ মিছিল করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

 

এদিকে, ঘটনার পরদিন বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল এবং ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসানকে প্রত্যাহার করা হয়।

 

বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহতের ঘটনায় শ্রীবরদী-ঝিনাইগাতীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।